বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৭

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

আত্রাইয়ে ইরি-বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণে বিপাকে পড়েছেন কৃষক। এতে জমির ধান চিটা হয়ে যাচ্ছে। চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে। সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কৃষক সেন্টু জানান, আট বিঘা জমিতে ব্রি-৮১ জাতের ধান লাগিয়েছেন। প্রায় সব জমিতেই ব্লাস্ট রোগ আক্রমণ করেছে। কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। উপজেলা কৃষি অফিসার কে এম কাউছার হোসেন বলেন, ‘বোরো মৌসুমের শুরু থেকে আবহাওয়া ভালোই ছিল। মধ্যে কিছুটা প্রতিকূল আবহাওয়ার কারণে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।’