রাজৈরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৮

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈর সদরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইমন মুন্সী নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। শনিবার দুপুরে উপজেলা সদরে কুঠিবাড়ী এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউটের পূর্ব পাশে নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মারাত্মক আহত এনামুল মুন্সী ও জহিরুল ইসলামকে রাজৈর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, আহত দুই জনের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে। রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।