টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাস্ক পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
