ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৯

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা থানাপুলিশ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুর রহিমকে গ্রেফতার করেছে। শনিবার ভোররাতে উপজেলার তেঁতুলিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। থানাপুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রহিম দুটি জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত  আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।  তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল বলেন, শনিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।