ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল, বগুড়া ও খুলনা জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান
০০০
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শিবগঞ্জ উপশাখা সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মো. নজরুল ইসলাম
০০
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড এবং বগুড়ার মমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং মমো ইনের জেনারেল ম্যানেজার গাজী কে রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী এ সময়ে ভার্চুয়াল প্লাটফরমে যুক্ত হন
