খুবিতে জাতিসংঘের উন্নয়ন নিয়ে সেমিনার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জাতিসংঘের উন্নয়ন নিয়ে সোমবার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘বৈশ্বিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সভাপতিত্ব করেন ‘ল’ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ওয়ালিউল হাসনাত। বিশেষ অতিথি ছিলেন- খুবির কোষাধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, খুলনার ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন ও ইউনিসেফের খুলনা বিভাগের মাঠ প্রধান কফিল উদ্দিন। স্বাগত জানান ডেভলপমেন্ট ডিসিপ্লিনের প্রধান কাজী হুমায়ুন কবীর।