চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনা-৩ চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রার্থী হতে চাইছেন একই পরিবারের তিন সদস্য, তারা তিন ভাই-বোন। তারা ৩ জনেই বিএনপির মনোনয়নপত্র কিনেছেন। জানা গেছে, জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের এমডি আলহাজ মোঃ হাসানুল ইসলাম রাজা, তার ছোট ভাই চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা এবং ছোট বোন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক আরিফা সুলতানা রুমা বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে চাটমোহরে সরব আলোচনা চলছে।
