রাঙ্গামাটি প্রতিনিধি
বহুল প্রতীক্ষিত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শুরু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের নির্মাণকাজ। গত বছর করোনার সময় রোগীদের চিকিত্সার জন্য সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ শুরুর কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এতদিন বন্ধ ছিল সেটি। বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে চলছে প্ল্যান্টের ভবন নির্মাণের কাজ আর মূল ভবনের ভেতরে চলছে পাইপ লাইন সংযোজনের কাজ। এ বিষয়ে রাঙ্গামাটির জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, আগামী দুই মাসের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নির্মাণকাজ শেষ হলে এর সুফল পাবে রাঙ্গামাটিবাসী।
