ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার দুপুর ১২টার দিকে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা শহরের গোকর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি (০৫) ঐ এলাকার আলামিন মিয়ার ছেলে। শিশুটির মা খাদিজা বেগম জানান, মনি বাড়ির কাছে পুকুরের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে সে পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক সৈয়দ আরিফুল ইসলাম বলেন, শিশুটির শ্বাসনালি ও ফুসফুসে পানি যাওয়ার কারণে মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
