শেয়ারদর বাড়ার শীর্ষে প্রাইম ইনসিওরেন্স

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গতকাল ১০৩টির বা ২৯ দশমিক ৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারের মূল্য সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১ দশমিক ৮০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯ দশমিক ৯৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৯ দশমিক ৯০ শতাংশ, আরডি ফুডের ৯ দশমিক ৮২ শতাংশ, বে লিজিংয়ের ৯ দশমিক ৯১ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯ দশমিক ৭০ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৯ দশমিক ২৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৯ দশমিক ০৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৯৫ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারদর ৮ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।