বাংলাদেশ ব্যাংকের সার্ভার সমস্যার সমাধান

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের আইটি সমস্যার সমাধান হওয়ায় চেক ক্লিয়ারিং করতে পারছে ব্যাংকগুলো। একই সঙ্গে ইলেকট্রনিক মাধ্যমেও লেনদেন করা যাচ্ছে। লকডাউনে ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকলেও বাংলাদেশ ব্যাংকের সার্ভার সমস্যায় চেক ক্লিয়ারিং ও ইলেকট্রনিক মাধ্যমে অর্থ স্থানান্তর  সেবা বন্ধ ছিল। এতে গত কয়েক দিন গ্রাহকদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জানান, গত ১৩ এপ্রিলের পর থেকে ব্যাংকগুলোর মধ্যে চেক ক্লিয়ারিং ও বিইএফটিএন করতে সমস্যা হচ্ছিল। বাংলাদেশ ব্যাংকের আইটিতে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। যা আজ রবিবার সমাধান হয়েছে।