বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে পাঁচ ধারাভাষ্যকার

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১৫

স্পোর্টস রিপোর্টার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বর্তমানে লঙ্কা  সফরে রয়েছে বাংলাদেশ দল। এ সিরিজে আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে থাকছেন পাঁচ ধারাভাষ্যকার। যার মধ্যে তিন শ্রীলঙ্কান, এক বাংলাদেশি ও এক পাকিস্তানি ধারাভাষ্যকার রয়েছেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মিডিয়া বিভাগ গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দুই টেস্টে ধারাভাষ্য দিবেন শ্রীলঙ্কার রাসেল আরনল্ড, রোশান আবেসিংহে ও পারভেজ মাহরুফ। সঙ্গে থাকবে বাংলাদেশের শামীম আশরাফ ও পাকিস্তানের আমির সোহেল।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল।