স্ট্রাইকার জীবনের মৌসুম শেষ

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১৬

স্পোর্টস রিপোর্টার

আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন এ মৌসুম আর খেলতে পারবেন না। তার ডান পায়ে অস্ত্রোপচার হয়েছে। গতকাল কলকাতার একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর তার ছবি ফেসবুকে প্রকাশ হয়েছে। অস্ত্রোপচার ভালো হয়েছে বলে জানিয়েছে আবাহনী। অস্ত্রোপচারের পর কবেনাগাদ সুস্থ হয়ে  মাঠে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না। তবে এ মাসেই যদি লিগের ফিরতি পর্ব শুরু হয়ে যায় তাহলে জীবনের জন্য এ মৌসুম শেষ। এমনকি জুনে জাতীয় দলের খেলা রয়েছে কাতারে। সেটিও খেলতে পারবেন বলে মনে করছেন না বাফুফের কর্মকর্তারা।