ভোলায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের এক শিশু। অন্যদিকে রংপুরের হারাগাছে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি জানান, ভোলায় ঘুরতে নিয়ে গিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। রবিবার দুপু?রে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির চাচা অভিযোগ করে জানান, গতকাল সকালে ঐ শিশুসহ আরো তিন জন বাড়ির সামনের রাস্তায় খেলাধুলা করছিল। এসময় রিকশাচালক মো. সেলিম তাদের ঘুরতে নেওয়ার কথা বলে চার শিশুকে রিকশায় ওঠায়। পরে বেড়িবাঁধ এলাকায় নিয়ে তিন শিশুকে রিকশায় রেখে সাত বছরের তার ভাতিজিকে বাঁধের পাশে নিয়ে ধর্ষণ করে। ঐ সময় শিশুটির ডাকচিত্কারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সেলিমকে আটক করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, কাউনিয়ার বিড়ি শিল্পনগরী হারাগাছে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২৮) ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ আবদুল লতিফ ভুট্টু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত শনিবার সন্ধ্যায় হারাগাছ পৌরসভার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী ঐ নারী শুক্রবার রাতে ঝড়ের সময় নিজ ঘরে শুয়েছিলেন। এ সুযোগে আবদুল লতিফ ভুট্টু ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় মামলা করেন ঐ নারী।
ইত্তেফাক/টিআর
