গোবিন্দগঞ্জে পানির ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১০:০৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির উঠানে থাকা পানির রিজার্ভ ট্যাংকে পড়ে হাসান (৩০) ও হাবিবুর (২৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মিন্টু নামে অপর এক যুবক।  সোমবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হাসান ও হাবিবুর ওই গ্রামের মো. আফতাব রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে হাবিবুর তার স্ত্রীকে নিয়ে ওয়াশরুমে যান। পরে ওয়াশরুম থেকে ফেরার সময়ে বাড়ির মধ্যে থাকা পানির ট্যাংকে হঠাৎ করে পড়ে যান হাবিবুর। তাকে উদ্ধার করতে ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু ওই ট্যাংকের মধ্যে নামলে সেখানে মৃত্যু হয় হাসান ও হাবিবুরের। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে। 

ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুরের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এএএম