আপনার রাশিফল

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০০:১৮

মুহম্মদ আনিসুল হক

২০ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৭ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৭ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ২ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।              

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।  অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কাজকর্মে বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের করো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বাড়তে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক যোগাযোগে সাফল্য পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুৃন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।