কে ক্র্যাফট

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২১:১৫

রং ও মোটিফের বৈচিত্র্য এবং ফেব্রিক ও স্টাইলিং এর সমন্বয় সমৃদ্ধ করেছে কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজন।  এবারের পোশাক সারিতে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস-স্কার্ট, কটি, পাঞ্জাবি, শার্ট, পলো শার্ট, টি-শার্টসহ শিশুদের জন্য নানা আয়োজন। যুগল ও ফ্যামিলি পোশাক থাকছে বরাবরের মতো।

কে ক্র্যাফট ডিজাইনার গ্রুপ নানা ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে সময়োপযোগী করে। জামদানি, ফ্লোরাল, নকশীকাথাঁ, কুশিকাটা, টেক্সটাইল টেক্সচার, বেলারুশ ট্র্যাডিশনাল মোটিফ, টার্কিশ আর্ট ও ইসলামিক মোটিফের ছোঁয়ায় বৈচিত্র্যময় কাপড় ও প্যাটার্নে সাজানো হয়েছে ঈদের আয়োজন। ঘরে বসে সহজে পছন্দের পোশাকটি এবারের ঈদ আয়োজন থেকে কিনতে পারেন নতুন সাজে সজ্জিত কে ক্র্যাফটের অনলাইন স্টোর kaykraft.com থেকে। এছাড়া কে ক্র্যাফটের ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে দিনরাত ২৪ ঘণ্টা।