দাকোপ (খুলনা) সংবাদদাতা
দাকোপে বাগদা ও গোলদা চিংড়ির রেণু পোনা আহরণে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ নেটজাল। আর এতে প্রতিদিন নিধন হচ্ছে শত শত পোনা মাছ। সরেজমিনে কাজিবাছা, পশুর, চুনকুড়ি, ঢাকি, কালাবগী সুতারখালী, শিপসাসহ বিভিন্ন নদীতে এমন চিত্র দেখা যায়। স্থানীয় মত্স্য বিশেষজ্ঞদের এক সমীক্ষায় জানা গেছে, প্রতিটি চিংড়ির রেণু পোনার সঙ্গে অন্য প্রজাতির অন্তত ১২০টি পোনা নিধন হচ্ছে। এবিষয়ে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, নৌবাহিনীসহ তাদের মত্স্য অফিসের একটি অপারেশনের টিম প্রতিদিন নদী থেকে নেটজাল আটক করছেন এবং তা পুড়িয়ে ফেলছে। এ অভিযান অব্যাহত আছে।
