বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
সরকারঘোষিত বিধিনিষেধ না মানায় সোমবার পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিন বানারীপাড়া বন্দর বাজারের পাঁচটি প্রতিষ্ঠান খোলা রাখায় তাদের ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, হাতিয়ায় সোমবার সকালে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় তিন জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র।
