মহামারি করোনা ভাইরাসের কারণে ঘরে বসেই প্রয়োজনীয় ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স ও আইটি পণ্য কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির অনলাইন শপ ই-প্লাজা থেকে কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় মূল্যছাড়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে কেনা পণ্যে হোম ডেলিভারিসহ নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন।
অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারি, অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর নাফিস ইশতিয়াক জানান, ই-প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর ক্রয়ে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ মূল্যছাড়। ১২ মাসের ইএমআই সুবিধায় ঐ রেফ্রিজারেটরগুলো কেনার ক্ষেত্রেও সমপরিমাণ মূল্যছাড় উপভোগ করা যাবে। অন্যান্য মডেলের ফ্রিজই এমআরপি মূল্যে ঘরে বসে কিনতে পারবেন গ্রাহক। নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে থাকছে হোম ডেলিভারির সুবিধা।
এদিকে নির্দিষ্ট মডেলের এয়ার কন্ডিশনারে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা। আছে ১০ শতাংশ মূল্যছাড়ে ১২ মাসের ইএমআই সুবিধায় এসি কেনার সুযোগ। অন্যান্য মডেলের এসি এমআরপি মূল্যে ঘরে বসে কিনতে পারবেন গ্রাহক। সব মডেলের ওয়ালটন এসিতে থাকছে ফ্রি হোম ডেলিভারি ও ফ্রি ইন্সটলেশন সুবিধা। পাশাপাশি, ই-প্লাজা থেকে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটরসহ বিভিন্ন এক্সেসরিজ ক্রয়ে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। —প্রেস বিজ্ঞপ্তি
