চট্টগ্রামে জয়নগর আবাসিককে রেড জোন ঘোষণা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৩:৪২

নগরীর চকবাজারের জয়নগর আবাসিক এলাকাকে রেড জোন ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার বেলা ১২টার দিকে জয়নগর আবাসিক এবং চমেক হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকাকে রেড জোনের আওতায় এনে ব্যানার ঝুলিয়ে দেয় পুলিশ।

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৬০ শতাংশের বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ থাকলে ঐ এলাকাকে রেড জোন হিসেবে গণ্য করা যাবে। সেই হিসেবে চকবাজার এলাকার এই অংশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশের বেশি। তাই এই এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।

ইত্তেফাক/এসএ