অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না তিন কোম্পানি

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:১৩

ইত্তেফাক রিপোর্ট

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি তিনটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানি তিনটি হলো : অগ্রণী ইনসিওরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট। জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সমপ্রতি ডিএসই কোম্পানি তিনটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি তিনটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে। উল্লেখ্য, অগ্রণী ইনসিওরেন্সের শেয়ার দর গত ৪ এপ্রিল ছিল ৩৫ টাকায়। আর ২০ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৭০ টাকা বা ৩১ শতাংশ বেড়েছে। এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের শেয়ার দর গত ৫ এপ্রিল ছিল ৫৭ দশমিক ৮০ টাকায়। আর ২০ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৭ দশমিক ৯০ টাকায়।