অস্কারে মাস্ক শিথিল!

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:১৪

 বিনোদন ডেস্ক

করোনার কারণে ৯৩তম অস্কার আয়োজিত হবে কি-না সেটা নিয়ে ধোঁয়াসা কেটেছে ক’দিন আগেই। সব শঙ্কা দূর করে আগামী ২৫ এপ্রিল বসছে চলচ্চিত্রের এই সম্মানজনক আসর। তবে অনুষ্ঠান আয়োজন ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। গত আসরের মতো এবারের আসরে অতিথিদের মাস্ক পরতে হবে কি-না সেটা নিয়েও চলছিল জোর আলোচনা। ১৭০ জন হলিউড তারকার এই সমাগমে মাস্ক পরার বিষয়টি নিয়েও আলোচনার বন্ধ করে দিলো অস্কার কর্তৃপক্ষ।

জানা গেছে, লস আঞ্জেলসের ইউনিয়ন স্টেশনের মেইন শো রুমে যেসব অতিথি আসন গ্রহণ করবেন তাদের ক্যামেরার সামনে মাস্ক পরতে হবে না। সে সময় উপস্থাপককেও মাস্ক পরতে হবে না। তবে শো রুমের বাইরে গেলে মাস্ক পরা সকলেরই বাধ্যতামূলক। সোমবার অস্কার কর্তৃপক্ষ এক ভার্চুয়াল আলোচনা সেশনের মাধমে এই তথ্য প্রকাশ করেছে। অতিথিদের শো রুমে মাস্ক না পরতে হলেও পুরো আয়োজনে সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। প্রতিটি আসনের মাঝে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখা হয়েছে। পাশাপাশি সকল অতিথিকে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ও হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসছে এই আসরটি। প্রতিটি ভেন্যুতেই করোনা পরীক্ষা করার ব্যবস্থা রাখা হচ্ছে।

 

 

০