ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মো. নাইম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাইম উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত ১১টার দিকে নাইম ঐ নারীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে নাইম। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ধর্ষণের শিকার ঐ নারী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
