উয়েফার পাশে ফিফা, কঠোর হুঁশিয়ারি ইনফান্তিনোর

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৩৯

ফুটবল বিশ্বের ঘুম হারাম হয়ে গেছে ইউরোপীয়ান সুপার লিগের ঘোষণায়। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইউরোপীয়ান সুপার লিগ শুরু করবেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বিদ্রোহী লিগে নাম লিখিয়েছে ইউনাইটেড, সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল ও টটেনহাম। সিরি আ থেকে এসি মিলান, ইন্টার মিলান এবং জুভেন্টাস। আর লা লিগা থেকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সঙ্গে এই লিগে নাম লিখিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ঘোষণায় ফিফা কঠোর অবস্থানে থাকবে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও ঘোষণা করেছেন সুপার লিগের অনুমোদন দেবে না ফিফা। ইনফান্তিনিও উয়েফা কংগ্রেসে জানিয়ে দিয়েছেন তারা উয়েফার পাশে থাকবেন। ইনফান্তিনিও বলেছেন, ‘সুপার লিগের এই উদ্যোগ কিছু সময়ের জন্য আর্থিক সুবিধা এনে দেবে। একটা সময় এর কোনো গ্রহণ যোগ্যতা থাকবে না। ইউরোপীয়ান ফুটবল মডেল, ক্লাব কম্পিটিশিন, জাতীয় দলকে রক্ষা করা এখন আমার এবং আমাদের কাজ। তারা (সুপার লিগে নাম লেখানো দল) যদি যেতে চায় যেতে পারে। তারা অর্ধেক ঘরে আর অর্ধেক বাইরে থাকবে এটা হয় না।’