বাঞ্ছারামপুরে সাবেক উপসচিবের করোনায় মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৪২

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাঞ্ছারামপুর  উপজেলার রুপসদী  গ্রামের  সাবেক  উপসচিব  মো. মজিবুর রহমান করোনায়  আক্রান্ত হয়ে গত রবিবার রাতে মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন জানান, এ নিয়ে বাঞ্ছারামপুরে  মৃতের  সংখ্যা চার, আক্রান্ত সংখ্যা ২০৯, সুস্থ হয়েছেন ১৭৭ জন। এ পর্যন্ত প্রথম ধাপে ৫ হাজার ৮৬৮ জন ও দ্বিতীয় ধাপে ৮৫২ জনকে টিকা দেওয়া হয়েছে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।