নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত এক আহত দুই

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০০:২৪

নিউ ইয়র্কের একটি মুদি দোকানে বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং দুইজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার লংআইল্যান্ডের ওয়েস্টহেম্পস্টেডের একটি ‘স্টপ অ্যান্ড শপ’ মুদি দোকানে হামলার ঘটনায় ঘটে। পুলিশ জানিয়েছে, দোকানের ভেতর শতাধিক মানুষ ছিলেন। হামলাকারীর নাম গ্যাব্রিয়েল ডি উইট উইলসন। নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানিয়েছেন, ব্যক্তিগত স্বার্থে হামলাকারী হামলা চালিয়েছেন বলে তিনি মনে করেন। -সিএনএন