সাভার উপজেলার আশুলিয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুটির পিতা মোঃ হাসান শেখ বাদী হয়ে সোমবার সকালে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। এর আগে রবিবার দুপুরে আশুলিয়ার দোসাইদ এলাকার তারিমুল কোরআন মহিলা মাদ্রাসার পাশে ওই শিক্ষকের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
