ময়মনসিংহে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:১৬

ময়মনসিংহ প্রতিনিধি/ত্রিশাল ও

   গৌরীপুর সংবাদদাতা

ময়মনসিংহে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৪। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪-এর অধিনায়ক লে.কর্নেল আবু নাঈম মো. তালাত। তিনি বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য বহনকারী ৬টি ট্রাক ও কার্ভাড ভ্যানসহ ১৮ জনকে আটক করে। তাদের কাছ থেকে ভারতীয় ১ হাজার থ্রিপিস, ২৫০ লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ি, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদি, ৪ হাজার পিস চকোলেট, ৭ হাজার পিস ক্রিম উদ্ধার করা হয়। এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গৌরিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।