ভারতে ভ্যাকসিনের দাম ঘোষণা করলো সেরাম ইনস্টিটিউট

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১০:৫৮

ভারতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যেই ভ্যাকসিন কোভিশিল্ডের দাম ঘোষণা করেছে দেশটির টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। বুধবার (২১ এপ্রিল) তাদের ঘোষণা অনুযায়ী এই ভ্যাকসিনের দাম রাজ্য সরকারের জন্য ৪০০ রুপি ও বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ রুপি। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, আগামী ১ মে থেকে আঠারো বছরের বেশি বয়সী সব নাগরিককে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে বিভিন্ন কোম্পানির উৎপাদিত ভ্যাকসিন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের সরকারগুলোও কোম্পানির কাছ থেকে ভ্যাকসিন কিনতে পারবে।

ইত্তেফাক/এসএ