বিনোদন ডেস্ক
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু পুরো দেশ। এমন অবস্থা বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি নিয়ে শঙ্কায় ছিলেন সকলেই। পূর্ব ঘোষিত সময় ঈদে মুক্তি পাবে কি-না এমন জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। তবে এবার সেই জল্পনার অবসান ঘটলো। নির্ধারিত সময় ২২ এপ্রিলই পর্দায় আসছে সালমান-দিশা পাটানির এই সিনেমাটি। শুধু সিনেমা হলে নয়, মাত্র ২৯৯ রুপির বিনিময়ে জি প্লেক্স ও টেলিভিশনের পর্দার মাধ্যমে ৫০টির বেশি দেশে দেখা যাবে সিনেমাটি।
এরইমধ্যে সিনেমাটির ট্রেলারটি প্রকাশ করা হয়েছে। এতে সালমানের উপস্থিতি আরো আগ্রহী করে তুলেছে তার ভক্তদের।
