নেই গ্রীষ্মের ছুটি

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৩৮

নাহিদ নজরুল

 

গ্রীষ্ম ঠিকই এলো ধরায় নেই গ্রীষ্মের ছুটি

কে যেন আজ, ধরছে চেপে ইচ্ছেপাখির টুঁটি।

গ্রীষ্মের ফল গাছের ডালে হচ্ছে ঠিকই বড়ো

আসছে ঠিকই প্রায় প্রতিদিন কালবৈশাখী ঝড়ও।

 

বৃষ্টিও ঠিক পড়ছে দিনে দিনে এবং রাতে

রাতের পাড়াও গল্প করে জোনাক-ঝিঁঝির সাথে।

সূর্যি মামাও হচ্ছে উদয় পুবাকাশের দেশে

কিরণ ছড়ায় সারাটাদিন আকাশজুড়ে ভেসে।

 

চাঁদবুড়িটাও চিঠি পাঠায় মিষ্টি আলোর খামে

তারকারাও ঝিলমিলিয়ে আকাশগাঁয়ে নামে।

রূপ প্রকৃতির নিয়ম-নীতি সবই আছে ঠিকই

কিন্তু নেই আজ মনের ভেতর সুখের ঝিকিমিকি।