ঝিনাইগাতীতে সবুজ খেতে বেগুনি ধান!

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪৭

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ফসলের মাঠে চতুর্ভুজ ও মধ্যখানে বৃত্ত আকৃতির বেগুনি রঙের ধান গাছের দেখা মিলেছে। ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকার বাসিন্দা ও ধানশাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী প্রথম বার এ রঙের ধান চাষ করেছেন। তিনি জানান, ইউটিউবের মাধ্যমে বেগুনি রঙের ধান চাষে আগ্রহী হয়ে ওঠেন। পরবর্তী সময়ে শালচূড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নানের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী এক কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এ চালের ভাত খেতে সুস্বাদু। এই ধান ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী।