রাজশাহী ও বগুড়া পাচ্ছে ৩০ আইসিইউ শয্যা

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৩০টি শয্যা দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি এপ্রিলেই বিভাগের রাজশাহী ও বগুড়ায় শয্যাগুলো দেওয়া হবে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বিভাগের আট জেলার জন্য ১২১টি আইসিইউ শয্যা চাওয়ার পরিপ্রেক্ষিতে এই ৩০টি শয্যা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, ১২১টি আইসিইউ শয্যা চাওয়া হলেও ৩০টি দিতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খুব দ্রতই রাজশাহী বিভাগে যুক্ত হচ্ছে এই ৩০টি আইসিইউ শয্যা। এর মধ্যে ১০টি পাচ্ছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। বাকি ২০টি শয্যা যাবে বগুড়ায়।