দ্বিতীয় মেয়াদে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হলেন এম. রিয়াজুল করিম, এফসিএমএ। আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তিনি ২০১৮ সালের ২৩ এপ্রিল থেকে প্রিমিয়ার ব্যাংকের শীর্ষ পদের এ দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। -প্রেস বিজ্ঞপ্তি
