শেয়ারদর কমার শীর্ষে প্যারামাউন্ট ইনসিওরেন্স

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল বৃহস্পতিবার অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৫টির বা ৩৮ দশমিক ১৩ শতাংশের শেয়ার ও ইউনিটদর কমেছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে প্যারামাউন্ট ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কর্মদিবস বুধবার প্যারামাউন্ট ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিংদর ছিল ১১১ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিংদর দাঁড়ায় ১০৫ দশমিক ২০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৯০ টাকা বা ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্যারামাউন্ট ইনসিওরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমআই সিমেন্টের ৩ দশমিক ৬৬ শতাংশ, আজিজ পাইপসের ৩ দশমিক ৪৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩ দশমিক ৩৫ শতাংশ, জিকিউ বলপেনের ৩ দশমিক ২৬ শতাংশ, জেনেক্সের ৩ দশমিক ২২ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩ দশমিক ০৪ শতাংশ কমেছে।