মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে সাইফুল সরদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সাইফুল কালকিনি উপজেলার উত্তর চিরাইপাড়া গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে।
জানা গেছে, সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/এএম
