লোহাগড়ায় এসআই হত্যার ঘটনায় বাবা-ভাইসহ গ্রেফতার ৩

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৩২

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়া উপজেলার বাতাসী গ্রামের পুলিশ কর্মকর্তা (এসআই) সালাউদ্দিন মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে নিহতের মেয়ে সুমাইয়া খানম বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ মামলার আসামি নিহতের বাবা-ভাই ও ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামের মান্নান মিয়ার বড় ছেলে ও পুলিশের বিশেষ শাখা মাগুরায় কর্মরত এসআই সালাউদ্দিন মিয়ার সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে ছোট ভাই জসিম উদ্দিনের কথা কাটাকাটি হয়। এ সময় সালাউদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিন ও তার স্ত্রী ছাবিনা বেগম মেঝ ভাই গিয়াস উদ্দিন ও তার স্ত্রী শিউলী বেগম, পিতা মান্নান মিয়া ও সত্-মা মনোয়ারা বেগম পরস্পর মিলে সালাউদ্দিনকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে  ছোট ভাই জসিম উদ্দিন শাবল দিয়ে সালাউদ্দিনের মাথায় আঘাত করে।