গাজীপুরে পরিবহন শ্রমিকদের ত্রাণ দিলেন জেলা প্রশাসক

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৩৬

গাজীপুর প্রতিনিধি

কোভিড-১৯ মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ চলাকালে উপার্জন অক্ষম পরিবহন শ্রমিকদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের শহিদ স্মৃতি স্কুল মাঠে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব ত্রাণ বিতরণ করেন। জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুর আন্তঃজেলা বাস টার্মিনালের দুই শতাধিক পরিবহন শ্রমিকদের মধ্যে এ সব ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি আলু, ডাল, তেল ও লবণ। এ সহায়তা অব্যাহত থাকবে। এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকি ও  এনডিসি মোস্তফা আব্দুল্লাহ আল নূর উপস্থিত ছিলেন।