দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২ জন পুরুষ আর ৩৬ জন নারী। তাদের ৪৬ জন সরকারি হাসপাতালে, ৪৬ জন বেসরকারি হাসপাতালে এবং ৬ জন বাড়িতে মারা গেছেন। এর মধ্যে ৫৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২০ জনের ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, এক জনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং দুই জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ৫৫ জন ঢাকা বিভাগের, ২০ জন চট্টগ্রাম, ৬ জন রাজশাহী, ৫ জন খুলনা, ৪ জন সিলেট, ৩ জন রংপুর এবং ৫ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৮ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ৭৮১ জনে পৌঁছাল। আর গত এক দিনে আরো ৪ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন হলো। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরো ৭ হাজার ২৬৬ জন গত এক দিনে সেরে উঠেছে। সব মিলিয়ে সুস্থ হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪৯টি ল্যাবে ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ১১২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
