ইট ভর্তি ট্রাক নদীতে, নিহত ৪

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৫৮

আশুলিয়ায় ইট ভর্তি ট্রাক নদীতে পড়ে চারজন মারা গেছেন। মঙ্গলবার সকালে মেঘনা ব্রিকস ফিল্ড থেকে ইট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-৮৮২৬) আশুলিয়া যাওয়ার পথে মরাগাঙ্গ নদীতে পড়ে ৪০ ফিট পানির নীচে তলিয়ে যায়।

ওই গাড়িতে সাতজন লোক ছিল। এর মধ্যে ৩ জন পাড়ে উঠতে পারলেও বাকি ৪ জন গাড়িতে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তিরা হলেন- ট্রাকের চালক শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গিলা গ্রামের মো. মোজাহিদ (২২), একই উপজেলার কামার পাড়া গ্রামের মো. শাহীন (১৮), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালছা গ্রামের মো. আরিফ হোসেন (১৮) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার ঝিলালী গ্রামের মো. কাদের (৫৫)।  

আরও পড়ুন: চট্টগ্রামে গণধর্ষণে অভিযুক্ত যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস এর ডুবুরি দল ঘটনা স্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে পরে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

ইত্তেফাক/কেআই