মিরাজুল ইসলাম, লেখক মিরাকল
১। শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভকারী বাংলাদেশি কে?
উত্তর:সাদাত রহমান, নড়াইল।
২। সাদাত কেন এই পুরস্কার লাভ করে?
উত্তর:অনলাইনে শিশু নির্যাতন বন্ধের সচেতনতামূলক অ্যাপ তৈরির জন্য।
৩। সমপ্রতি মিয়ানমারের নির্বাচনে বিজয়ী অংসান সূচির রাজনৈতিক দলের নাম কী?
উত্তর:National League for Democracy ( NLD).
৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( WHO) এর বর্তমান প্রধান কে?
উত্তর:তেদ্রোস আধানম গ্রেবিয়েসুস।
৫। বঙ্গবন্ধু ও বাঙালি সংস্কৃতি বইটির লেখক কে?
উত্তর:গোলাম কুদ্দুছ।
৬। আলীবাবা ডট কম প্রতিষ্ঠা করেন কে?
উত্তর:জ্যাক মা. চীন।
৭। বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেল কে?
উত্তর:এ এম আমিন উদ্দীন।
৮। রোমান সানা কোন খেলার সাথে জড়িত?
উত্তর:আর্চারি।
৯। রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির নাম কী?
উত্তর:Bishkek Protocol.
১০। মুজিব শতবর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু উত্তর:শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি।
১১। রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ করবে যে প্রতিষ্ঠান-
উত্তর:TVEL fuel company (রাশিয়া) ।
১২। সমপ্রতি আবিষ্কৃত ফিকল ঝর্ণা অবস্থিত—
উত্তর:মৌলভীবাজার।
১৩। পটুয়াখালীর ধানখালী বিদ্যুেকন্দ্র নির্মাণে সহায়তাকারী দেশ—
উত্তর:চীন ও জার্মানি।
১৪। বিরল সীমান্ত অবস্থিত-
উত্তর:দিনাজপুর।
১৫। বাংলাদেশ বিমানের তৃতীয় ড্রিমলাইনারের নাম—
উত্তর:গাঙচিল।
১৬। দেশের তৃতীয় বাণিজ্যিক রাজধানী হতে যাচ্ছে—
উত্তর:যশোর।
১৭। বাংলাদেশে প্রথম ডিজিটাল হিসাব চালু করে যে ব্যাংক—
উত্তর:প্রাইম ব্যাংক।
