আপনার রাশিফল

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২০:৪৯

মুহম্মদ আনিসুল হক

২৪ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ১১ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১১ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬। শুভ বার: শুক্র। শুভ রত্ন: হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শরীর অসুস্থ হতে পারে। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে কারো সন্তান লাভ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দূরে কোথাও যাত্রা হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল  থাকবে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ঝুঁকিপূর্ণ কোনো কাজে হাত  দেবেন না। রিপুকে সংযত রাখুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ ভালোভাবে চিন্তা করে তারপর করুন।