বিনোদন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর অস্কারের এবারের আসর বসছে আগামীকাল। এরইমধ্যে মনোনয়ন তালিকা প্রকাশ করা হলেও জানা যায়নি কে বা কারা পাচ্ছেন এবারের অস্কার। তবে এ নিয়ে সিনেবোদ্ধা থেকে শুরু করে সারাবিশ্বের তারকা-দর্শকদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই বিভিন্নভাবে আগাম হিসেব কষছেন। চলচ্চিত্র সমালোকরা বলছেন, এবারের আসরে ম্যাঙ্ক, দ্য ফাদার ও মিনারি সিনেমাগুলো পুরস্কার জয়ের শীর্ষ পর্যায়ে অবস্থান করবে। আগামীকাল চূড়ান্ত বিজয়ীদের নাম জানা গেলেও ইটি অনলাইন সম্ভব্য বিজয়ীদের একটি তালিকা প্রকাশ করেছে। এতে সেরা সিনেমার দৌড়ে এগিয়ে আছে দ্য ফাদার, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ, ম্যাঙ্ক, মিনারি, নোম্যাডল্যান্ড, প্রমিজিং ইয়ং ওমেন, সাউন্ড অব মেটাল ও দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭। তবে পুরস্কার ঘরে তুলতে পারে নোম্যাডল্যান্ড। শুধু সেরা সিনেমা নয়, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ ৬টি বিভাগে এগিয়ে রয়েছে নোম্যাডল্যান্ড। যদিও তারা বলছে, সেরা সিনেমা হওয়া উচিত মিনারি সিনেমাটির।
অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার জিততে পারেন চ্যাডউইক বোজম্যান, সেরা অভিনেত্রী ভায়োলা ডেভিস অথবা ক্যারে মুল্লিগান, সেরা পরিচালক ক্লোয়ি ঝাও, সেরা পার্শ্ব-অভিনেতা ড্যানিয়েল কালুইয়া, সেরা পার্শ্ব-অভিনেত্রী ইয়া-জাঙ উন, সেরা মৌলিক চিত্রনাট্য প্রমিজিং ইয়াং ওমেন, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য নোম্যাডল্যান্ড, সেরা অ্যানিমেটেড ছবি সৌল, সেরা প্রামাণ্যচিত্র টাইম, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র অ্যা কনসার্তো ইজ অ্যা কনভারসেশন, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম অ্যানাদার রাউন্ড, সেরা চিত্রগ্রহণ নোম্যাডল্যান্ড ও সেরা সম্পাদনার পুরস্কার পেতে পারে দ্য ফাদার।
