সাঁথিয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৫০

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার আতাইকুলা থানার রতনপুর গ্রামে। জানা যায়, আজেল প্রাং তার ছেলে আ. রহিমের কাছ থেকে ২ হাজার টাকা ঋণ নেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রহিম তার বাবার কাছে ঋণের টাকা ফেরত চান। বাবা টাকা ফেরত না দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিম বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে আহেজ প্রাং মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে আহেজ প্রামাণিকের মৃত্যু হয়। ঘাতক রহিম রাতেই পালিয়ে গেছে। আতাইকুলা থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে।