জাল জব্দ করতে গিয়ে হামলায় আহত দুই মত্স্য কর্মচারী

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৫২

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে পাতানো অবৈধ বেড় জাল জব্দ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মো. ফিরোজ ও ইকবাল নামে দুই মত্স্য কর্মচারী। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুনিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। তারা জানায়, মত্স্যজীবীদের নেতা ফায়জুলের নেতৃত্বে ১২/১৪ জন তাদের ওপর হামলা চালিয়ে জাল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় শুক্রবার ফিরোজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে উপজেলা মত্স্য কর্মকর্তা ওবায়দুল হক জানান, সন্ত্রাসী হামলায় ঐ দুই কর্মচারী আহত হন। সন্ত্রাসীরা জব্দকৃত জাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।