কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জগশ্বর নলডাঙ্গা মাঠ থেকে মঙ্গলবার দুপুরে শরিফুল ইসলাম (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শরিফুল গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামের আবুল হোসেনের পুত্র।
মৃতের পরিবার ও ভেড়ামারা থানা সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যায় শরিফুল বাড়ি থেকে বের হয়ে বাজারে যান। তারপর আর বাড়ি ফেরেননি। খুঁজেও পায়নি তার পরিবার। পরে ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে ভেড়ামারা উপজেলার জগশ্বর নলডাঙ্গা মাঠে শরিফুল ইসলামের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: খবর সংগ্রহে গিয়ে মুগদা হাসপাতালে হামলার শিকার দুই সাংবাদিক
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ খন্দকার শামিম উদ্দিন জানান, ‘শরিফুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মৃত্যুর কারণ জানা যাবে’।
ইত্তেফাক/অনি
