সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে দুই শতাধিক ভিক্ষুক পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে এ সহায়তা দেওয়া হয়। গতকাল মেঘনা শিল্পনগরী এলাকায় মাসুদুর রহমান মাসুম এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। মাসুদুর রহমান মাসুম ২০২০ সালে করোনার প্রাদুর্ভাবে বিভিন্ন পেশার অসহায় ৩৫ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছেন। খাদ্যসামগ্রী বিতরণকালে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, পবিত্র রমজান মাসে যারা দুমুঠো ভাতের আসায় মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে রোজা রাখার চেষ্টা করে, সেসব মানুষদের খুঁজে খুঁজে খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা করছি। এ মাসে ৫ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হবে।
