শোক সংবাদ

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৫৪

রাইসুস সালেহীন

দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারী সম্পাদক ফাইজুস সালেহীন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীনের বড় ভাই বিশিষ্ট ব্যাংকার রাইসুস সালেহীন (৬৮) গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।