ছাড়া পেলেন দুবাইয়ে নগ্ন হয়ে ফটোশুট করা মডেলরা

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৪:৫০

সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগ্ন হয়ে ফটোশুট করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সব মডেলকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানকার একটি ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে নগ্ন হয়ে ফটোশুট করার পর তা দেশটির সবাইকে নাড়িয়ে দিয়েছিলো। পরে তাদের আটক করে আমিরাত কর্তৃপক্ষ।

জানা যায়, ফটোশুটে ২০ জন মডেল অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে এই দুজন ছাড়া বাকিদের আগেই ছেড়ে দিয়েছিলো স্থানীয় কর্তৃপক্ষ।

সবশেষ মুক্তি পাওয়া দুজন মডেল হচ্ছেন ইউক্রেনিয়ান ভোগ মডেল ইভজেনিয়া তারান (২১) এবং আরেকজনের নাম আনাস্তাসিয়া কাসহুবা। তারাই দুজনই কুখ্যাত সেই ‘বাট স্কয়াডের’ সদস্য ছিলেন। তাদের মধ্যে কাসহুবা আবার করোনায়ও আক্রান্ত হয়েছেন।

জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজেকে ‘সারভাইভার’ হিসেবে দাবি করেছেন তারান। আর কাসহুবা করোনা থেকে সুস্থ হওয়ার পর তাকেও ছেড়ে দেয়া হয়েছে। ৪১ বছর বয়সী ইউক্রেনিয়ান-আমেরিকান ভিটালি গ্রেচিনের আমন্ত্রণে দুবাইয়ের সেই ব্যালকনিতে অন্যদের সঙ্গে এই দুজনও ওই এক্স-রেটেড ফটোশুটে অংশ নিয়েছিলেন।

এই নগ্ন ফটোশুটের আয়োজক গ্রেচিন এখনও দুবাইতে অবস্থান করছেন। তবে তিনি সেখানে বন্দি আছেন কিনা তা স্পষ্ট কেউ বলতে পারছেন না। এদিকে কারাগারে থাকার পর নিজের ভুল বুঝতে পেরেছেন তারান। তিনি বলেন, আমি অনেক উপসংহারে পৌঁছে নিজের ভুল বুঝতে পেরেছি এবং যা ঘটেছে তার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। আমি আবার কিয়েভে ফিরেছি, আমি সবাইকে ভালোবাসি, আলিঙ্গন করি। আপনার যা আছে, তা নিয়ে খুশি থাকুন। তবে কাস্টডিতে থাকার অভিজ্ঞতাকে ‘নরক’ বলে বর্ণনা করেছেন তিনি।

ইত্তেফাক/টিআর